সিলেট নগরীর আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় দ্রুততম সময়ে সন্দেহভাজন ঘাতক বাবুলকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
বুধবার দুপুরে নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত কাজের মেয়ের সঙ্গে বাবুলের প্রায় ১৫ থেকে ২০ দিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই একপর্যায়ে বুধবার সকাল ৯টার দিকে ওই বাসায় যান বাবুল।
সেখানে কাজের মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এসময় বাসার মালিক সাত্তার ও তার স্ত্রী বিষয়টি জানতে পেরে বাবুলকে ধরতে এগিয়ে এলে তাদেরও হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ঘটনার পরপরই অভিযানে নামে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মাত্র ১২ ঘণ্টার মধ্যে রায়নগর এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করা হয়।
সিলেটের এই চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রধান অভিযুক্ত বাবুলকে গ্রেফতারের মধ্য দিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন