দুঃসময়ের সুযোগ নেয় অনেকে। কেউ কথা শোনায়, কেউবা অন্যভাবে কাজে লাগায়। এবার তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করে আইনি জটিলতায় পড়তেই যেন শাহরুখ খানকে খোঁচালেন সানিও দেওল! এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক পডকাস্টে সানি জানান, কোনোদিনই তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অংশ নেবেন না তিনি। বলেন, ‘আমি কোনোদিন গুটখার (তামাকজাত দ্রব্য) বিজ্ঞাপন করিনি, করবও না। প্রস্তাব আসে, কিন্তু আমি করব না। এমন কোনো কাজ করতে চাই না, যাতে আমার নিজের বিশ্বাস নেই। কারণ পানমশলাকে প্রচারযোগ্য পণ্য বলেই মনে করি না আমি। এগুলোর প্রচার করা মোটেই ভালো কাজ না।’ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অংশ্ নিতে বিবেকে বাঁধে বলেও জানান অভিনেতা।
সানির সে মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তা দেখে নেটিজেনদের প্রশ্ন, তবে কি শাহরুখকে সুযোগে খুঁচিয়ে দিলেন অভিনেতা? কেননা দুজনের মধ্যাকার সম্পর্কের শীতলতার খবর অজানা না কারও। সে কারণেই পানমাশলা সানিয়ে নির মন্তব্য ব্রক্ষ্মাস্ত্র বলে মনে হচ্ছে শাহরুখ ভক্তদের।
প্রশ্ন জাগতে পারে শাহরুখ-সানির সম্পর্কের শীতলতার কারণ কী? সে অনেক আগের কথা। ‘ডর’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন দুজন। কিন্তু প্রশংসার ঝুলি ভরেছিল শাহরুখের। নিজের ঝুলি শূন্য থাকায় ক্ষিপ্ত হয়েছিলন সানি। তারপর থেকেই এক ছবিতে দেখা যায়নি দুজনকে।
যদিও পরে নমনীয় হন সানি। বিষয়টিকে খামখেয়ালীপনা বলেও উল্লেখ করেন। সেইসঙ্গে দাবি করেন শাহরুখের সঙ্গে অনেক আগেই সম্পর্ক ঠিক হয়েছে তার। কোথাও দেখা হলে নানা বিষয়ে আলোচনাও করেন তারা। কিন্তু সম্প্রতি সানির মন্তব্যে ফের সন্দেহ উঁকি দিল নেটিজেনদের মনে।
বিনোদন থেকে আরো পড়ুন