রুশ বাহিনীর ভয়াবগ ড্রোন হামলার শিকার হলো মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিহ। সেখানকার একটি শপিং মলে শুক্রবার (২১ আগস্ট) ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালানো হয়।
এর ফলে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৩০-এরও বেশি। আহতদের মধ্যে অন্তত ২৩ জন শিশু। খবর বিবিসির।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান আলেকজান্ডার হানঝা শনিবার (২২ আগস্ট) জানিয়েছেন, হামলার সময় ওই শপিং মলে থাকা নয়জন এখনও নিখোঁজ।
সম্ভবত তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। প্রসঙ্গত, ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা হলো একটি বিশেষ সামরিক কৌশল।
এই পদ্ধতিতে প্রথম বার ড্রোন হামলা চালানোর কিছুক্ষণ পর ঠিক একই স্থানে দ্বিতীয় হামলাটি চালানো হয়।
প্রথম হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আসা উদ্ধারকর্মী, চিকিৎসক ও সাধারণ মানুষ যখন ঘটনাস্থলে জড়ো হন, তখন দ্বিতীয় হামলাটি চালানো হয়।
এর ফলে হতাহতের সংখ্যা সাধারণ ভাবে অনেক বেশি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দিনের বেলায় জনাকীর্ণ শহরে চালানো এই হামলা নিন্দনীয় ও জঘন্য।’
কার দাবি, প্রথম হামলার পর যখন দমকল ও জরুরি পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালাচ্ছিলেন, তখন দ্বিতীয় হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম বিবিসি প্রচারিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুনে জ্বলতে থাকা শপিং মলে দ্বিতীয় একটি ড্রোন হামলা চালাচ্ছে।
শুক্রবারই দক্ষিণ ইউক্রেনের মাইকোলিভ অঞ্চলে রুশ সেনাবাহিনীর দু’টি পৃথক হামলায় চারজন নিহত হওয়ার খবর মিলেছে।
নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর হামলার শিকার হয়েছেন দুই সাধারণ ইউক্রেনীয় নাগরিক।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন