সিলেট

অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় খুঁজছে কোতোয়ালী মডেল থানা পুলিশ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ ২১:১১

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানতে চেয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট ২০২৬ অজ্ঞাতনামা ওই পুরুষকে অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট রাত ৮টার দিকে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুর পর থেকে বিভিন্ন মাধ্যমে তার আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সন্ধান করা হলেও এখন পর্যন্ত তার কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। পুলিশের তথ্যপ্রযুক্তির সহায়তায়ও তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে এ ক্ষেত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।

মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কোনো তথ্য জানা থাকলে অথবা তিনি কারও পরিচিত হয়ে থাকলে কিংবা তার আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া গেলে কোতোয়ালী মডেল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা যাবে এসআই (নিঃ) মোঃ সজিবুর রহমান, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটেরসঙ্গে। মোবাইল নম্বর: ০১৩০৪০৮৭৪২৪।
 

সিলেট থেকে আরো পড়ুন