গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)।
পুলিশ জানায়, সোহেল আহমদের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামে। তিনি বর্তমানে সিলেট নগরীর জল্লারপাড় এলাকার ৬৯ নম্বর বাসায় থাকেন। অপর গ্রেপ্তার রবিউল ইসলাম হৃদয়ের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার দিঘলী রামপুর গ্রামে। বর্তমানে তিনি নগরীর আখালিয়ার নেহারীপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়। মামলাটি নম্বর-৫৩। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এর পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদকে এবং ৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নেহারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন