সিলেটে জাফলং এ অবৈধ ভাবে গড়ে উঠা ক্রাশার মিলের বিরুদ্ধে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা
প্রকাশ: ১৬ জুন ২০২৫ ১৭:৩৮
সিলেটে জাফলং এ অবৈধ ভাবে গড়ে উঠা ক্রাশার মিলের বিরুদ্ধে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ সোমবার (১৬ই জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
অভিযান চলাকালে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত এবং পরিচালিত স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় অভিযানে লক্ষীপুর ১ম খণ্ড এলাকায় অবস্থিত একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) ক্রাশার মেশিন, আসামপাড়া এলাকায় আম্মাজান স্টোন ক্রাশার ও মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজারের জালালী স্টোন ক্রাশার নামে দুইটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি এদিন অভিযান চলাকালে পাঁচটি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে তিনহাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার, জৈন্তাপুর ভুমি অফিসের সার্টিফিকেট পেশকার মো: রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসান সহ পুলিশের টিম ও বিদ্যুৎ বিভাগে টিম মোবাইল কোর্টে অংশ নেয়।
এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার লাবনী বলেন পরিবেশের ক্ষতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন