শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এলাকায়। সেখানে অভিযান চালিয়ে ফয়জুল আহমদ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই রাতে বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সুহাদা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৪ কেজি গাঁজা উদ্ধার করে এসআরবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তারা সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
সিলেট থেকে আরো পড়ুন