প্রকাশ: ২২ জুলাই ২০২৫ ০০:০৮
সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ০৫ জন কে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেট।
সোমবার (২১ জুলাই) আনুমানিক রাত ০২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল পয়েন্ট এর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের সামনে কোম্পনীগঞ্জ টু সিলেট মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা কালে সিলেট গামী একটি সাদা রংয়ের প্রাইভেটকার এবং একটি সাদা রংয়ের পাজারো জীপকে থামানোর সংকেত দিলে উক্ত স্থানে গাড়ি দুইটি থামিয়ে গাড়িতে থাকা ০৫ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়।
ধৃত ব্যক্তিদেরকে পালানের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে তাদের দেখানো মতে পাজারো গাড়ি থেকে ছোট ছোট প্লাস্টিকের ব্যাগের ভিতর বিশেষভাবে রক্ষিত অবস্থায় ১৪৬০ বোতল বিদেশী মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের নিকট থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও একটি সাদা রংয়ের পাজারো জীপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। মোঃ আমজাদ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গনি শেখ, সাং- গোপীনাথখিলা, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা, ২। মোঃ মুন্না (২৩), পিতা- রেজাউল করিম, সাং- তিনদহ পূর্ব পাড়া, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা, ৩। মোঃ সজিব (২৩), পিতা- আঃ রাজ্জাক, সাং- শাখারীয়া, থানা- আমতলী, জেলা- বরগুনা, ৪। রিপন (৩৩), পিতা- মোঃ পান্নু মিয়া, সাং-হরিণধরা, থানা- সাভার, জেলা- ঢাকা এবং ৫। মোঃ রুবেল (২৩), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- আঙ্গুল কাটা, থানা-আমতলী, জেলা- বরগুনা।
র্যাব ৯ জানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন