সিলেট

আজ সিলেটের যে এলাকায় থাকবে না বিদ্যুৎ 

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৯

সিলেটে আজ শনিবার নগরীর বেশ কয়েকটি এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ  থাকবে না  উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ একাধিক এলাকায় ছয় ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ এমনটা জানা গেছে।

নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে এই এলাকাগুলো।  সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নাগরিকদের আগেভাগেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১কেভি লালাদিঘীর পাড়, পুলিশ লাইন, ভাতালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, লালাদিঘীর পাড়, ইগুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারী কলোনী, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবী বাজার, উদ্দ্যম আ/এ, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আ/এ, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আ/এ, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়া পাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও তদসংলগ্ন এলাকাসমূহ ।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন