খেলাধুলা

ভিসা জটিলতায় আফগানদের বিপক্ষে সৌম্যর খেলা নিয়ে অনিশ্চয়তা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৪

এশিয়া কাপে ব্যর্থতার পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

তবে সিরিজের আগে কিছু জটিলতায় পড়েছে দল। ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস সিরিজে থাকছেন না। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় এখনও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তিনি।

আজ (মঙ্গলবার) সৌম্যর ভিসা পাওয়ার কথা থাকলেও তা হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা জানান, ‘তার (সৌম্য) ভিসা এখনও আসেনি। আমরা আশা করেছিলাম আজই চলে আসবে, কিন্তু এখন আরও সময় লাগবে। ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে সে প্রথম ম্যাচে খেলতে পারবে কি না।’

এদিকে চোটের কারণে এশিয়া কাপে শেষ দুটি ম্যাচ খেলতে না পারা লিটন দাস এখনও দুবাইতেই আছেন। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন