সিলেট

সিলেটে অতিথিকে আ ট ক ও মারধর: সিটি হাট হোটেলের তিন স্টাফ গ্রে ফ তা র

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৯

সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিটি হাট আবাসিক হোটেলে এক অতিথিকে অবৈধভাবে আটক ও মারধরের অভিযোগে তিন হোটেল স্টাফকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে। পুলিশ জানায়, রুহুল আমীন (২৭) নামের এক অতিথি ওই হোটেলের ২য় তলার ১০৫ নম্বর কক্ষে অবস্থান নেন। রুমের বাথরুমের ট্যাপ নষ্ট, দুর্গন্ধ ও রুমটি বসবাসের অনুপযোগী হওয়ায় তিনি হোটেল কর্তৃপক্ষকে রুম পরিবর্তনের অনুরোধ জানান। এ সময় স্টাফরা তার সঙ্গে দুর্ব্যবহার করে। রুহুল রুম ত্যাগ করতে চাইলে তারা অসৎ উদ্দেশ্যে তাকে আটক করে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন স্টাফকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মো. চুনু মিয়া (৩৬) — দিরাই, সুনামগঞ্জ; আব্দুল মুনিব (২৪) — জগন্নাথপুর, সুনামগঞ্জ; এবং তানভীর আলম (২৬) — কানাইঘাট, সিলেট। তারা সবাই সিটি হাট আবাসিক হোটেলের কর্মচারী।

ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪১, তারিখ ১৮/১০/২০২৫ইং) দায়ের করা হয়েছে। মামলায় ধারা ৩৪২/৩২৩/৩৭৯/৩৪ অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। থানার রেকর্ড অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন