সিলেট

১০ম গ্রেডের দাবিতে সিলেটে টেকনোলজিস্টদের আল্টিমেটাম, আগামীকাল থেকে শাটডাউনের ঘোষনা

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪৬

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরগোল চত্বরে অবস্থান নিয়েছে।

তাদের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ইতোমধ্যেই ১০ম গ্রেড পেলেও, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা।এমন অবস্থা চললে দাবি আদায় না হলে আগামীকাল থেকে সারাবাংলাদেশে সাটডাউন যাওয়ার হুশিয়ারি

পূর্ব কর্মসূচী অনুযায়ী বুধবার সকাল থেকেই তাদের এই কর্মবিরতি চলছে,নানা প্লেকার্ড হাতে তারা ওসমানীর গোলচত্বরে তারা অবস্থান নিয়েছেন।বর্তমানে ১০ম গ্রেডের ফাইল প্রক্রিয়াধীন আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তবে বারবার দাবি জানানো সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন এগোয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

পাশাপাশি দাবি আদায়ে ৪ দিনব্যাপী স্মারকলিপি প্রদান, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে।
উল্লেখিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল থেকে পূর্ণ দিবসের লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন