আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।
এদিকে স্তানীয়রা জানান, ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষনিক অন্তত ১০ জনকে উদ্ধার করে স্থানীয়রা।ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।স্থানীয় দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করে।
এদিকে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট থেকে আরো পড়ুন