সিলেট

আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় রোগীর মৃ-ত্যু-র অভিযোগ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:২০

ফেইসবুক লাইভে এসে ভুল চিকিৎসায় তার বাবার মৃত্যু অভিযোগ তুলেন কেয়া। পরে সংবাদ সম্মেলন করেও এমন অভিযোগ জানান।

এরপর সিলেট সিভিল সার্জন কার্যালয়ে একই অভিযোগ দেন ডা. কেয়া।

লিখিত অভিযোগ পাওয়ার পরই সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয় এবং ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আল-হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত চলমান থাকায় মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।এর আগে শনিবার (২৯ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওসমানীনগরের সাদিপুর ইব্রাহিমপুরের বাসিন্দা ডা. নুরিয়া জাহান কেয়া।সম্মেলনে তিনি বলেন, তার পিতা ৬৯ বছর বয়সী বেদার আহমেদকে ভুল ইনসুলিন ডোজ দেওয়ায় তার মৃত্যু হয়েছে।হাসপাতাল থেকে দেয়া মৃত্যুর সার্টিফিকেটেও সত্য গোপন করা হয়েছে বলেও জানান তিনি।

সিলেট থেকে আরো পড়ুন