এসএসএফ সুবিধা পাবেন শুধু বিএনপি চেয়ারপারসন: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসএসএফ সুবিধা দেয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরিবারের অন্য সদস্যের জন্য নয়।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
তিনি আরও বলেন, পুলিশ কমিশন অধ্যাদেশ (৫ সদস্য বিশিষ্ট) পাস হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে এ কমিশন সরকারকে সুপারিশ করবে। পেশাগত ক্ষেত্রে পুলিশের অভিযোগগুলোও দেখবে তারা