সিলেট

নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় সংসদের জন্য ৬১টি এবং হল সংসদের জন্য ৪১টি মনোনয়নপত্র বিতরণ করে নির্বাচন কমিশন। সব মিলিয়ে তিন দিনে মোট ২৫১ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পুরুষ ৭২ জন এবং নারী প্রার্থী ৩৪ জন।নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম দিন (২ ডিসেম্বর) কেন্দ্রীয় সংসদে ২৬টি ও হলে ২০টি, দ্বিতীয় দিন ৫৮টি ও হলে ৪৫টি মনোনয়নপত্র বিতরণ হয়। তিন দিনের হিসাবে কেন্দ্রীয় সংসদে মোট ১৪৫টি এবং হল সংসদে ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

শুধু কেন্দ্রীয় সংসদেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন নারী শিক্ষার্থী, যা এবার নির্বাচনে নারী নেতৃত্বের সম্ভাবনা স্পষ্টভাবে ইঙ্গিত করছে।

 

এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবার প্রার্থীসংখ্যা ভালো, নারী প্রার্থীর অংশগ্রহণও উৎসাহজনক।

সিলেট থেকে আরো পড়ুন