বাংলাদেশ

ভর্তি পরীক্ষায় ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:১৬

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে প্ল্যাটফর্মটির সদস্যরা অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। পরে দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা ফিরে যায়।সংগঠনটির সংগঠক মো. রাকিব বলেন, পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরা ডাকসু, সব হল সংসদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্বারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। করদাতাদের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বজায় রাখা নিছক প্রহসন ছাড়া আর কিছুই নয়।তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীও যেন পোষ্য কোটা দিয়ে ভর্তি হতে না পারে- এটাই আমাদের দাবি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন