প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।আমীর খসরু বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন।
এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কিনা, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়নি। সংলাপ-আলাপ আলোচনা সব সময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা, সংলাপ চলতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে।
রাজনীতি থেকে আরো পড়ুন