সিলেট

আজ থেকে বন্ধ হচ্ছে সব মার্কেট ও দোকানপাট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১

আজ  থেকে সিলেট নগরে রাত সাড়ে ৯ টার পর আর মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে না। হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে।

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যা আজ থেকেই কার্যকর হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় মহানগরের সব হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। যা ৭ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

সিলেট থেকে আরো পড়ুন