জানা যায়, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকাবাসী প্রাণপণ চেষ্টা করে আগুন নেভাতে পারেননি। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।শান্তিগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার মো: আলমগীর হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত সেখানে যাই। গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমরা ধারনা করছি এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুৎতিক শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডারের কারণেও হতে পারে। এছাড়া কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সিলেট থেকে আরো পড়ুন