রাজনীতি

এনসিপি’র মনোনয়ন পেলেন যারা

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। তিনি দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের প্রচার চালাতে প্রার্থীদের আহ্বান জানান।

সিলট বিভাগে মনোনয়ন পেলেন যারা : সিলেট-১ এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ প্রীতম দাশ ও হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক।
 
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, দেড় হাজারের বেশি প্রার্থী তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।


 

রাজনীতি থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন