খেলাধুলা

হাদির জন্য এক মিনিট নীরবতা বিপিএল শুরুর আগে

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১১

আজ বিপিএল শুরু হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে। তার আগে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এরপর কোরআন তিলাওয়াত।

এরপর ওসমান হাদির স্মরণে নীরবতা। মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাত ধরতে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের চারপাশে উড়ে প্রায় ২৫ হাজার বেলুন। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনীও হয়।এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, পারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজারা।

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন