খেলাধুলা

ফাহিমআল চৌধুরী আপত্তিকর মন্তব্যে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কট করলো সাংবাদিকরা

প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ১৬:২৯

সিলেট টাইটান্স টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী একটি ফেসবুক পোষ্ট কে কেন্দ্র করে উত্তপ্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স।

আজ শুক্রবার  (২ জানুয়ারি)  সিলেট টাইটান্স টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর ফেসবুক পোষ্ট দেয়াকে কেন্দ্র করে এমন সিন্ধান্ত নেন সকল সাংবাদিকরা।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আসতে পারে পরবর্তী সিন্ধান্ত। 

তিনি তার ফেসবুক পোষ্টে লিখেন 

'অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না!নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!'  এমন একটি আপত্তিকর পোষ্ট দেয়াকে কেন্দ্র করেই এমন সিন্ধান্তে আসে সকল সাংবাদিকরা।

পরবর্তী সিন্ধান্ত না আসা পর্যন্ত সিলেট টাইটান্সের ম্যাচ কাভার করবে না সাংবাদিকরা

খেলাধুলা থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন