সিলেট

গোয়াইনঘাটে র‍্যাবের অভিযানে ৮টি পাওয়ার জেল ও ৮টি ডেটোনেটর উদ্ধার

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ১২:৩৫

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের গোয়াইনঘাট থেকে ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
র‍্যাব জানায়, বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের একটি পরিত্যক্ত ভবনের আশপাশে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ভবনের নিচে থাকা অব্যবহৃত একটি সেফটি ট্যাংকের ভেতর শপিং ব্যাগে রাখা অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল বলে ধারণা করছে র‍্যাব। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন