সিলেট

সিলেটে ২ কেজি গাঁজাসহ শেখর ঘোষ গ্রে ফ তা র

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ০০:১৬

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ এলাকায় রয়েল এনফিল্ড শোরুমের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখর ঘোষ (৩৪)। তিনি হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার আমু চা বাগান এলাকার বাসিন্দা। তার পিতা মহেশ ঘোষ এবং মাতা মিনা ঘোষ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন