সিলেট

বিয়ানীবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেফতার 

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ ২০:৪৪

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে অত্র উপজেলার  নিষিদ্ধ ঘোষিত পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ নামের একজন গ্রেফতার হয়েছেন। 

শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে রেদওয়ান আহমদকে (৩২) গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এসব তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির। তিনি জানান, গ্রেফতারকৃত রেদওয়ানের বিরুদ্ধে ২টি মামলার পরোয়ানা ও ১টি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন