সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে কঠোর হুঁশিয়ারি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, সিলেটে কোনো মাদকের আনাগোনা, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না।
মন্ত্রী জানান, এ বিষয়ে এসএমপি কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে। এসব সমস্যা নির্মূলে আইনের মধ্যে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসএমপি কমিশনার।
এ সময় মার্কিন শুল্ক, ভারতের ব্যবসায়ীদের বিনিয়োগ আগ্রহ ও দেশের বাণিজ্য ঘাটতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সিলেট থেকে আরো পড়ুন