প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৫
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সিলেটের সাধারণ মানুষ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাতায়াত খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। প্রতিদিন কর্মস্থল, ব্যবসা কিংবা প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে গিয়ে তাদের বাড়তি টাকা গুনতে হতে পারে।
একই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্য পরিবহন খরচও বাড়ার আশঙ্কা রয়েছে। পরিবহন ব্যয় বাড়লে এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে।
জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। তাদের বক্তব্য, আয় না বাড়লেও প্রতিনিয়ত ব্যয়ের পরিমাণ বাড়ছে। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াতসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে আরও বেশি টাকা খরচ করতে হবে। এতে সংসারের ব্যয় সামলাতে হিমশিম খেতে হবে নিম্ন ও মধ্যআয়ের মানুষকে।
সাধারণ মানুষ আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব শুধু যাতায়াতেই সীমাবদ্ধ থাকবে না। পরিবহন খরচ বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।
আয় না বাড়লেও ব্যয়ের পরিমাণ বাড়ায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাওয়ার কথা জানিয়েছেন সাধারণ মানুষ।
সিলেট থেকে আরো পড়ুন