বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নমূলক কাজের কারণে সুনামগঞ্জের দিরাই ও মল্লিকপুর ফিডারের আওতাধীন সব এলাকায় তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং পরবর্তী দুইদিন—৯ ও ১০ অক্টোবর একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সুনামগঞ্জ বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ।
বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ১১ কেভি দিরাই ও ১১ কেভি মল্লিকপুর ফিডারে রক্ষণাবেক্ষণ ও লাইন সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।
১১ কেভি দিরাই ফিডারের আওতাধীন এলাকা:
ইকবালনগর, বাহাদুরপুর, জানিগাঁও, নীলপুর বাজার, রাবার বাড়ি, ভৈষবেড়, দিরাই রাস্তা মোড়, গোবিন্দপুর, কলাইয়া ও চণ্ডিটিয়র।
১১ কেভি মল্লিকপুর ফিডারের আওতাধীন এলাকা:
পশ্চিম হাজীপাড়া, জেলা পরিষদ রোড, মৌচাক, বৈঠাখালি, মল্লিকপুর, বিসিক, পুলিশ লাইন, কালিপুর, হাসান বসত, ওয়েজখালী, পিরিজপুর, জলিলপুর, শ্রীপুর ও হবতপুর।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, উন্নয়নমূলক কাজ চলাকালীন সময়ে গ্রাহকরা সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন। তবে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সিলেট থেকে আরো পড়ুন