প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ০০:২৫
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ) রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাত আনুমানিক ৭টা ৫ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাদামবাগিচা বেক্সিমকো গলিস্থ সেতু বন্ধন ১৭/১ নং বাসার সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ রনি (২৪) নামের এক যুবককে আটক করেন।
আহাদ রনি মৃত এমরান আহমেদ শাহীন ও রিতা বেগমের ছেলে। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সৈয়দ মার্কেটের সামনে সাহেবের বাজার টু ধুপগুল সড়কে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ মো. সোহেল মিয়া (৩২) নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
সোহেল মিয়া মৃত জামশেদ আলীর ছেলে এবং ধুপাগুল মরম আলী মিয়ার বাড়ির বাসিন্দা।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে আরো পড়ুন