সিলেট

পুলিশের অভিযানে ২৬০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রে ফ তা র

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ ০০:২৭

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৬০ (দুইশত ষাট) গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের সবুজ সংঘ গলির রজনি ভ্যারাইটিস স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সঞ্জয় লোহার ওরফে সূর্য (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সঞ্জয় লোহার মৃত নারায়ন লোহার-এর পুত্র। তিনি লাক্কাতুরা চা-বাগানের বাসিন্দা। তার কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-১২, তারিখ-১৩/১০/২০২৫ খ্রি.) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন