সিলেট

সিলেটে বেআইনি ব্যাটারি রিকশা চার্জিং পয়েন্টে অভিযান, ১৪ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ১৯:৫১

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বেআইনি ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্টে জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে আলুরতল, মেজরটিলা, টেক্সটাইল মিল রোড, পুরবী আবাসিক এলাকা, খাদিমপাড়া ৪নং রোড, বহর কলোনি, শাহপরান গেইট ও শাহপরান রোড এলাকায় মোট ১৪টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ১৩টি মিটার, ৭৩টি চার্জিং বক্স ও ১৪ লট সার্ভিস তার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

জানা গেছে, অনুমোদনহীন এসব চার্জিং পয়েন্ট থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছিল এবং এতে স্থানীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে বেআইনি চার্জিং পয়েন্টের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন