শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সমাবেশ চলার সময় হঠাৎ ঢলে পড়লে তাকে দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে হার্টের জটিলতার কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।তিনি আরও বলেন, আব্দুল মুন্তাজিম বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।এদিকে মুন্তাজিমের অসুস্থতার খবর পেয়ে রাতে তার খোঁজখবর নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
রাজনীতি থেকে আরো পড়ুন