সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বরাবর একটি স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় ইউটিএল সাস্ট চ্যাপ্টারের আহŸায়ক ও জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য-সচিব ও সিইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২ দফা দাবিসমূহ হলো- ভর্তি পরীক্ষা কমিটি গঠনে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও সম্মানী গ্যাপ হ্রাস, আউটকাম বেইসড কারিকুলামে (ওবিই) অতিরিক্ত কাজের জন্য সম্মানী বৃদ্ধি, নতুন যোগদানকৃত শিক্ষকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ডরমেটরি বরাদ্দ, প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণের থিসিস সুপারভিশনের সুযোগ প্রদান, বাস ট্র্যাকিংয়ের জন্য রিয়েল-টাইম মনিটরিং অ্যাপ চালু, প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণের জন্য মোবাইল ভাতা প্রদান।এ ছাড়াও, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের মান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ইউসি বিল্ডিং পরিত্যক্ত ঘোষণা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, আর্টিকেল প্রসেসিং চার্জ (এপিসি) সাপোর্ট প্রদান এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুকরণের দাবি জানানো হয়।
শিক্ষা থেকে আরো পড়ুন