শনিবার (২০ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যু হয়।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছে দেবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।সিঙ্গাপুরে শহীদ শরিফ ওসমান হাদির প্রথম জানাযা দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদির জানাযা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে।
জাতীয় থেকে আরো পড়ুন