সিলেট

ওসমানীতে আরও দুইজনের প্রাণহানী, একদিনে হাসপাতালে আরও ১২৫

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৪:০২

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২২ অক্টোবর মারা যাওয়া শিশু দুটির বাড়ি সুনামগঞ্জ জেলায়। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১২৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৬৮ জন সন্দেহভাজন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন