সিলেট

সিলেটে ঈদের ছুটিতে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রে ফ তা র

প্রকাশ: ৩১ মে ২০২৬ ১৫:০০

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এএসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের মহাজনপট্টি রোডে জনৈক ছত্তার মিয়ার দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার রাজ লাল কাষ্টঘর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত কৃষন লাল এবং মাতা মনি রানি।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৬৩, তারিখ-৩০/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন