স্বাস্থ্য

সিলেটে বাড়ছে ডেঙ্গু প্রকোব,একদিনে শনাক্ত ৯

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৪

সিলেট বিভাগে  বাড়ছে ডেঙ্গু প্রকোব গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জনে। তবে গত ২৪ ঘন্টায় কোনো প্রাণহানি নেই।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়-বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২২ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রয়েছেন।

এ ছাড়া হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেটে ৬১ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ১২৬ জন এবং মৌলভীবাজারে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া বিভাগের বাইরে থেকে আসা ১১ জনেরও ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য থেকে আরো পড়ুন