মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা পোস্ট করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আশিক মিয়া (৩২) নামে এক যুবক।
এতে ঘটনাস্থলেই মারা যায় যুবক। আশিক মিয়া উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে এবং পেশায় গাড়িচালক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে আখাউড়া-সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলস্টেশনের অদূরে রবির বাজার ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
এদিকে আশিক মিয়ার দেওয়া ওই ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করছেন তিনি।
এ বিষয়ে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, ঘটনা শুনেছি। বিষয়টি রেলওয়ে থানার আওতাধীন। তারা দেখবে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে করতে ফোর্স পাঠানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন