প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ১১:৪০
গত দেড় থেকে দুই বছরে দেশের জনস্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ সময় জনস্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণেই বর্তমানে হামের মতো রোগের সংক্রমণ পরিস্থিতি অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছে।
সোমবার সকালে সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “হামের সংক্রমণের কারণে আমরা এখন একটি অস্বস্তিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। যদি অতীতে জনস্বাস্থ্যের দিকে যথাযথ নজর দেওয়া হতো, তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।”
এর আগে সকালে সিলেটে পৌঁছে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং সার্বিক স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন