সিলেট

সিলেটে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ২

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২২:৪৩

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। কম্বলগুলোর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় জমশিদ চৌধুরীর খামারবাড়ির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে এসব কম্বল জব্দ ও তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন- সিলেটের জালালাবাদ থানার ফতেপুর গ্রামের মাসুক মিয়া (৪৩), ও ভোলা সদর উপজেলার চাচরা গ্রামের মো. আলমগীর হোসেন (৪৮)।


এ তথ্যটি নিশ্চিত করেন  জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলবে।

সিলেট থেকে আরো পড়ুন