প্রকাশ: ০২ জুলাই ২০২৬ ২১:১৮
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ঘোষণা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন নার্সরা।
বুধবার হাসপাতালের একটি ওয়ার্ডে দায়িত্ব পালনের সময় ইন্টার্ন নার্সদের সঙ্গে হাসপাতাল স্টাফদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুইজন ইন্টার্ন নার্স আহত হন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি অব্যাহত রেখে হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন করেন ইন্টার্ন নার্সরা। এ সময় তারা হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
সিলেট থেকে আরো পড়ুন