সিলেট

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সিলেটে ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৫

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সিলেটের আল মদিনা ফার্মেসী অ্যান্ড মেডিকেল সার্ভিসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযোগের ভিত্তিতে দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া অভিযানটি পরিচালনা করেন।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন