সিলেট বিভাগের তিন জেলায় র্যাব-৯ একযোগে অভিযান চালিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোন সিন্ডিকেট যাতে অতিরিক্ত মুনাফা আদায় করতে না পারে সে লক্ষ্যে অভিযান পরিচালিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার
শনিবার বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন বাজারে প্রশাসনের সহযোগিতায় র্যাব-৯ এর বিভিন্ন দল এ অভিযান চালায়।
সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় একটি যৌথ অভিযানিক দল নগরের কালিঘাটে অভিযান চালায়। এসময় আমিন ব্রাদার্সেও ৩টি গোডাউন পরিদর্শন করে অবৈধভাবে তেল মজুদ করার কারণে প্রথমবারের মতো সতর্ক করা হয়।
র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ, ৫৫ বিজিবি ব্যাটালিয়ন ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নবীগঞ্জ থানাধীন চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রঞ্জু নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও র্যাব-৯ এর সিপিসি-৩, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মধ্যবাজারস্থ সুরমা মার্কেটে অভিযান পরিচালনা করে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে সহায়তা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় শফিক ট্রেডার্স, সুনামগঞ্জ’কে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট থেকে আরো পড়ুন