সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:২৪

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসেই হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৬ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১২ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং হবিগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন