সিলেট

সিলেটে অভিযানে ৪৪ জন গ্রে ফ তা র

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ ১৪:০৬

সিলেট মহানগরীতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৩১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

শনিবার (১১ এপ্রিল) ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং ৩ জন মাদক ব্যবসায়ী রয়েছে। অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৮১ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগ একই সময়ে ৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯০টি যানবাহন আটক করে। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ৫টি বাস, ৬টি সিএনজি, ২০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেটকার এবং ৮টি অন্যান্য যানবাহন। আটককৃত যানবাহনের মধ্যে ১টি বাস, ১৫টি সিএনজি, ৫৭টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেটকার এবং ১২টি অন্যান্য যানবাহন রয়েছে।

অপরদিকে, রোববার (১২ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও একটি অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, ৯ জন মাদকসেবী, ১৬ জন সন্দেহভাজন এবং ৭ জন হকার রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন