সিলেট

সিলেট নগরে ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ২০:৩০

সিলেট মহানগরীতে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

বুধবার (২৯ এপ্রিল) এসএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ রেজিস্ট্রেশন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর এবং সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও প্রোপাগান্ডাভিত্তিক সংবাদ প্রকাশ করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে—অর্থাৎ ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে—নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া এসব অনিবন্ধিত নিউজ পোর্টালে প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও মহানগরবাসীকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী,

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন