প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৭
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
যথাযথভাবে দাওয়াত ও ব্যবস্থাপনা না থাকার অভিযোগ এনে এ বয়কটের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার সকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন রাষ্ট্রপতি। সিলেটে প্রবেশের পথে নগরীর সাতটি পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এরপর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগেই তা বয়কটের ঘোষণা দেয় মহানগর বিএনপি।
বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সিলেট থেকে আরো পড়ুন