সিলেট নগরীর সুরমা নদীর তীরে সার্কিট হাউসসংলগ্ন ওয়াকওয়ের পাশে ফোয়ারাটি নির্মাণ করা হয়েছিল সৌন্দর্য বাড়াতে। উদ্বোধনের পর কয়েক মাস চলেছিল সেটি। এরপর কয়েক বছর ধরে বন্ধ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরের দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হঠাৎ সেই ফোয়ারায় আবার পানি ছুটতে দেখা গেল।
মঙ্গলবার সকালে সুরমার পাড়ের ওয়াকওয়ে দিয়ে যারা চলাচল করছিলেন, তাদের অনেকেই থমকে দাঁড়ান। ফোয়ারায় পানি পড়ছে, দীর্ঘদিন পর এমন দৃশ্য দেখে কেউ কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও করেন। বিষয়টি নজরে আসে সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও।
সিলেটের স্থানীয় সাংবাদিক মোশাহিদ রাহাত বলেন, তিনি নিয়মিত সুরমার পাড়ে আসেন। কিন্তু দির্ঘ দিন বন্ধ থাকারপর। মঙ্গলবার সকালে পানি ছুটতে দেখে তিনি বিস্মিত হন।
সুরমা নদীর উত্তর পাড়ের চাঁদনিঘাট এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে একটি প্রকল্প নেওয়া হয়েছিল। প্রকল্পটির ব্যয় ছিল ৫ কোটি ৭২ লাখ টাকা।
২০০৩ সালে তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ২০০৫ সালে তার হাতেই প্রকল্পটির উদ্বোধন করা হয়।
প্রকল্পের আওতায় সুরমার পাড়ে হাঁটার পথ, স্টিলের নিরাপত্তাবেষ্টনী ও একটি দৃষ্টিনন্দন ফোয়ারা নির্মাণ করা হয়। সে সময় এটি ছিল সুরমার তীরকে নগরবাসীর বিনোদন ও অবসর কাটানোর জায়গা হিসেবে গড়ে তোলার অন্যতম বড় উদ্যোগ।
প্রকল্পটি চালু হওয়ার পর সুরমার পাড়ের এই অংশটি দ্রুত নগরবাসীর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এক পাশে ক্বিন ব্রিজ, অন্য পাশে আলী আমজাদের ঘড়ি, এর সঙ্গে নদীর পাড়ের হাঁটার পথ মিলিয়ে জায়গাটি পর্যটক ও দর্শনার্থীদের কাছেও পরিচিতি পায়।
তবে ফোয়ারার সেই সৌন্দর্য বেশিদিন স্থায়ী হয়নি। উদ্বোধনের প্রায় ছয় মাস পরই ফোয়ারাটি বন্ধ হয়ে যায় জানিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, উদ্বোধনের পর কিছুদিন ফোয়ারাটি চলেছে। এরপর সেটি আর নিয়মিত চালু হতে দেখা যায়নি। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিরা সিলেট এলে কখনো কখনো স্বল্প সময়ের জন্য এটি চালু করা হতো।
নাসির উদ্দিন বলেন, ‘ফোয়ারাটি এই সৌন্দর্যবর্ধন প্রকল্পের অন্যতম আকর্ষণ ছিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ পড়ে থাকায় জায়গাটির সৌন্দর্যের একটি অংশও হারিয়ে গিয়েছিল।’
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সিলেট সফরে আসেন। তাঁর সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। এর অংশ হিসেবে সার্কিট হাউসসংলগ্ন সুরমার পাড়ের ওয়াকওয়েটিও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এরপর মঙ্গলবার সকালে দীর্ঘ বন্ধ থাকা ফোয়ারাটি চালু করা হয়। ফলে দীর্ঘদিন পর আবারও সেখানে পানির ধারা দেখা যায়
সিলেট থেকে আরো পড়ুন